HS Class 12 3rd Semester Political Science Suggestion MCQ Question Answer
পশ্চিমবঙ্গ: শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র
পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য যা তার গভীর মেধা এবং উন্নত সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। তোমাদের সেই সাফল্যের ধারা বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন।
একনজরে :
- 1. HS Class 12 Semester-3 Political Science Suggestion
- 1.1 অধ্যায় ১: আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠানসমূহ
- 1.2 অধ্যায় ২: সমকালীন বিশ্বে নিরাপত্তা
- 1.3 অধ্যায় ৩: জাতি গঠনের বাধাসমূহ
- 1.4 অধ্যায় ৪: রাজনৈতিক দল এবং দলব্যবস্থা
- 1.5 অধ্যায় ৫: ভারতের বিদেশ নীতি
- 2. WBCHSE HS 3rd Semester Pol Science Suggestion 2025 PDF
| অধ্যায় (Chapters) | নম্বর (Marks) |
|---|---|
| দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক | 8 |
| আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠানসমূহ | 8 |
| সমকালীন বিশ্বে নিরাপত্তা | 7 |
| জাতি গঠনের বাধাসমূহ | 5 |
| রাজনৈতিক দল এবং দলব্যবস্থা | 5 |
| ভারতের বিদেশ নীতি | 7 |
| সর্বমোট নম্বর | 40 |
রাষ্ট্রবিজ্ঞান: রাজনৈতিক দল এবং দলব্যবস্থা (পঞ্চম অধ্যায়) - গুরুত্বপূর্ণ ৫৭টি প্রশ্নোত্তর
১. দলব্যবস্থা অপরিহার্য কোন শাসনব্যবস্থায়?
উত্তর: গণতন্ত্রে
২. সর্বপ্রথম দলব্যবস্থার উদ্ভব ঘটে কোন দেশে?
উত্তর: ইংল্যান্ডে
৩. ভারতে রাজনৈতিক দলব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কত সালে?
উত্তর: ১৯৮৫ সালে
৪. ভারতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় কে?
উত্তর: নির্বাচন কমিশন
৫. ভারতীয় রাজনৈতিক দলব্যবস্থায় কয়টি দল রয়েছে?
উত্তর: বহু দল
৬. ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয় কত সালে?
উত্তর: ১৯৮৫ সালে
৭. ভারতে জাতীয় দল হিসেবে চিহ্নিত একটি দলের নাম লেখো।
উত্তর: বিজেপি (BJP)
৮. জাতীয় দল হতে হলে অন্তত কয়টি রাজ্যের স্বীকৃতি প্রয়োজন?
উত্তর: ৪টি রাজ্যে
৯. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে
১০. ভারতে আঞ্চলিক দল প্রথম কোথায় সরকার গঠন করে?
উত্তর: তামিলনাড়ুতে
১১. রাজনৈতিক দলের একটি প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: জনমতের গুরুত্ব দান
১২. রাজনৈতিক দলের অন্যতম কাজ কোনটি?
উত্তর: সরকার গঠন ও শাসন পরিচালনা
১৩. ভারতের দুটি জাতীয় দলের নাম কী কী?
উত্তর: কংগ্রেস ও বিজেপি
১৪. নির্দিষ্ট অঞ্চল বা স্বার্থ নিয়ে গঠিত দলকে কী বলে?
উত্তর: আঞ্চলিক দল
১৫. ভারতের দুটি আঞ্চলিক দলের উদাহরণ দাও।
উত্তর: তেলেগু দেশম ও কেরল কংগ্রেস
১৬. কংগ্রেস কী ধরনের রাজনৈতিক দল?
উত্তর: জাতীয় দল
১৭. জনমত গঠন করা কাদের প্রধান দায়িত্ব?
উত্তর: রাজনৈতিক দলের
১৮. দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন দুটি দেশের নাম লেখো।
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন
১৯. সমাদর্শে বিশ্বাসী নাগরিকদের সংগঠিত অংশকে কী বলে?
উত্তর: রাজনৈতিক দল
২০. NDA-এর পুরো কথাটি কী?
উত্তর: National Democratic Alliance
২১. সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় রূপান্তরের হাতিয়ার কী?
উত্তর: রাজনৈতিক দল
২২. দলগুলির শ্রেণিবিভাগের মানকাঠি নির্ধারণ করে কে?
উত্তর: নির্বাচন কমিশন
২৩. বর্তমানে ভারতের প্রধান শাসক দল কোনটি?
উত্তর: ভারতীয় জনতা দল (BJP)
২৪. DMK কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল?
উত্তর: তামিলনাড়ু
২৫. ১৯৩৯ সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন কে?
উত্তর: সুভাষচন্দ্র বসু
২৬. আম আদমি পার্টি (AAP) বর্তমানে কোন পর্যায়ের দল?
উত্তর: জাতীয় দল
২৭. পাঞ্জাবের 'আকালি দল' কোন ধরনের দল?
উত্তর: আঞ্চলিক দল
২৮. পশ্চিমবঙ্গের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম করো।
উত্তর: তৃণমূল কংগ্রেস ও বিজেপি
২৯. ভারতের অধিকাংশ দলের উৎপত্তি কোন দল থেকে?
উত্তর: জাতীয় কংগ্রেস
৩০. দ্বিতীয় UPA সরকার কার নেতৃত্বে গঠিত হয়েছিল?
উত্তর: মনমোহন সিং
৩১. রাজনৈতিক দলকে নির্বাচনি প্রতীক চিহ্ন প্রদান করে কে?
উত্তর: নির্বাচন কমিশন
৩২. দলব্যবস্থার স্বীকৃতির মানদণ্ড নির্ধারণ করে কে?
উত্তর: নির্বাচন কমিশন
৩৩. কত তম সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইন স্বীকৃত হয়?
উত্তর: ৫২ তম সংশোধনী
৩৪. 'রাজনৈতিক দল ছাড়া আধুনিক ব্যবস্থা অকল্পনীয়' - উক্তিটি কার?
উত্তর: নিউম্যান
৩৫. একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে কোন দেশে?
উত্তর: চীনে
৩৬. 'বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকে না' - কে বলেছেন?
উত্তর: আয়ভর জেনিংস
৩৭. বিজেপি (BJP) কবে আত্মপ্রকাশ করে?
উত্তর: ৬ এপ্রিল, ১৯৮০ সালে
৩৮. রাজনৈতিক দলের একটি কার্যবলি উল্লেখ করো।
উত্তর: জনসমর্থন আদায় করা
৩৯. বর্তমানে ভারতীয় লোকসভায় প্রধান বিরোধী দল কোনটি?
উত্তর: জাতীয় কংগ্রেস
৪০. ১৯৬৭ সাল পর্যন্ত ভারতে কার একাধিপত্য ছিল?
উত্তর: জাতীয় কংগ্রেসের
৪১. সম্মিলিতভাবে গঠিত সরকারকে কী বলা হয়?
উত্তর: জোট রাজনীতি
৪২. UPA-এর পূর্ণ রূপ কী?
উত্তর: United Progressive Alliance
৪৩. পশ্চিমবঙ্গে বামফ্রন্ট প্রথম কবে ক্ষমতায় আসে?
উত্তর: ১৯৭৭ সালে
৪৪. তৃণমূল কংগ্রেস (TMC) কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৯৮ সালে
৪৫. ভারতে কেন্দ্রে প্রথম জোট সরকার কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭৭ সালে
৪৬. পশ্চিমবঙ্গে প্রথম জোট সরকার কবে হয়?
উত্তর: ১৯৬৭ সালে
৪৭. বর্তমানে কেন্দ্রে ক্ষমতাসীন জোটের নাম কী?
উত্তর: NDA
৪৮. ভারতীয় দলব্যবস্থার বর্তমান ঝোঁক কোন দিকে?
উত্তর: জোটবদ্ধতার দিকে
৪৯. জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া দলকে কী বলে?
উত্তর: জাতীয় দল
৫০. ভারতের দলব্যবস্থাকে 'একদলীয় আধিপত্য' কে বলেছেন?
উত্তর: মরিস জোনস
৫১. রাজনৈতিক দল সংক্রান্ত শাস্ত্রকে কী বলে?
উত্তর: Stasiology
৫২. ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কোনটি?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস
৫৩. বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল কোনটি?
উত্তর: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস
৫৪. এ আই এ ডি এম কে (AIADMK) কোন রাজ্যের দল?
উত্তর: তামিলনাড়ু
৫৫. ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) কবে গঠিত হয়?
উত্তর: ১৯২৫ সালে
৫৬. বহুজন সমাজ পার্টি (BSP)-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কাঁসিরাম
৫৭. শিবসেনা কোন রাজ্যের আঞ্চলিক দল?
উত্তর: মহারাষ্ট্র