শিক্ষা বিজ্ঞান দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার ​চতুর্থ অধ্যায়: সকলের জন্য শিক্ষা - ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | StudyTips

HS Class 12 Education Suggestion - StudyTips
শেয়ার করুন
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের এডুকেশন (Education) পরীক্ষায় আধুনিক ভারতের শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা ইউনিট গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে গুরুত্বপূর্ণ টপিক ও সিলেবাস আলোচনা করা হলো।

একনজরে সূচিপত্র

  • 1. HS Class 12 Semester-3 Education Suggestion: অধ্যায় ভিত্তিক সাজেশন
    • অধ্যায় ১: স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশনসমূহ
    • অধ্যায় ২: জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ এবং ২০২০
    • অধ্যায় ৩: শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা
    • অধ্যায় ৪: মহান শিক্ষাবিদগণ ও শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদান
    • অধ্যায় ৫: ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশুদের শিক্ষা
  • 2. WBCHSE HS 3rd Semester Education Suggestion PDF ডাউনলোড

সিলেবাস ও গুরুত্বপূর্ণ টপিক

Group – A (২০ মার্কস) : আধুনিক ভারতে শিক্ষা
ইউনিট টপিক
Unit – I : স্বাধীনতা-উত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থা • বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯), মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২-৫৩), ভারতীয় শিক্ষা কমিশন (১৯৬৪-৬৬) – প্রধান সুপারিশসমূহ।
• জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬ ও ২০২০ – মূল বৈশিষ্ট্য।
• নারী শিক্ষা, তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), আর্থিকভাবে দুর্বল শ্রেণি (EWS) – সমস্যা ও সমান সুযোগ।
Unit – II : মহৎ শিক্ষাবিদগণ ও তাঁদের অবদান a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) স্বামী বিবেকানন্দ
c) মহাত্মা গান্ধী
d) জঁ জাক রুশো (Jean-Jacques Rousseau)
e) জন ডিউই (John Dewey)
Group – B (২০ মার্কস) : আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা
Unit – I : অন্তর্ভুক্তিমূলক শিক্ষা (Inclusive Education) • ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা – অর্থ, ধারণা ও শ্রেণিবিভাগ।
• দৃষ্টিহীন, শ্রবণপ্রতিবন্ধী, অটিজম, শেখার অক্ষমতা – বৈশিষ্ট্য ও শিক্ষাক্রম।
• অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংস্থার ভূমিকা।
Unit – II : সবার জন্য শিক্ষা • ২১শ শতাব্দীর শিক্ষা – দেলর কমিশন, International Commission on the Futures of Education।
• সবার জন্য শিক্ষা: ভারতের প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ।
• আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা।
চতুর্থ অধ্যায়: সকলের জন্য শিক্ষা - গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর
১. ডেলরস কমিশন সংগঠিত করেছিল -
উত্তর: UNESCO
২. ডেলরস কমিশন গঠিত হয় -
উত্তর: 1996 সালে
৩. জ্যাক ডেলরস কমিশনের সদস্য ছিলেন -
উত্তর: 14 জন
৪. ডেলরস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো -
উত্তর: 4 টি
৫. প্রদত্ত কোনটি জ্যাক ডেলরস-এর দেওয়া শিক্ষার স্তম্ভ নয়?
উত্তর: সকলকে সাহায্য করার জন্য শিক্ষা
৬. ডেলরস কমিশন কত সালে রিপোর্ট পেশ করে?
উত্তর: 1996 সালে
৭. শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কী?
উত্তর: জ্যাক ডেলরস
৮. 'ট্রেজার উইদিন'-এর অর্থ কী?
উত্তর: অন্তর্নিহিত সম্পদ
৯. ডাকার সম্মেলনের বিষয় কী ছিল?
উত্তর: সকলের জন্য শিক্ষা
১০. 'একত্রে বসবাসের শিক্ষা' বলতে বোঝায় -
উত্তর: একত্রে শান্তিপূর্ণ সহাবস্থান
১১. UNESCO-এর সম্পূর্ণ রূপটি হলো -
উত্তর: United Nations Educational Scientific and Cultural Organization
১২. অপচয় ও অনুন্নয়ন কোন্ শিক্ষাস্তরের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে?
উত্তর: প্রাথমিক শিক্ষা
১৩. বয়স্কশিক্ষাকে 'সামাজিক শিক্ষা' বলে অভিহিত করেন -
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ
১৪. সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় -
উত্তর: 2001 সালে
১৫. 'Each one teach one' স্লোগানটি হলো -
উত্তর: ড. লাউব্যাক-এর
১৬. MLL-এর সম্পূর্ণ নাম হলো -
উত্তর: Minimum Level of Learning
১৭. 'জাতীয় সাক্ষরতা মিশন' কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1988 খ্রিস্টাব্দের 5 মে
১৮. পূর্ণ সাক্ষরতা অভিযান (TLC) শুরু হয় -
উত্তর: 1990 সালে
১৯. Right to Education Act চালু হয়েছে -
উত্তর: 2010 সালের 1 এপ্রিল
২০. NLM-এর পূর্ণরূপটি হলো -
উত্তর: National Literacy Mission
২১. TLC-এর পুরো নাম হলো -
উত্তর: Total Literacy Campaign
২২. SSA-এর পুরো কথাটি হলো -
উত্তর: Sarba Shiksha Abhiyan
২৩. শিক্ষাক্ষেত্রে 3R's-এর অর্থ হলো -
উত্তর: Reading, Writing and Arithmatic
২৪. বয়স্ক শিক্ষার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী কী?
উত্তর: ব্যক্তিকে স্বনির্ভর করে তোলা ও সচেতন করা
২৫. বয়স্ক শিক্ষার পথে প্রধান বাধা বা সমস্যাগুলি কী কী?
উত্তর: আগ্রহের অভাব ও উপযুক্ত শিক্ষকের অভাব
২৬. ভারতের কোন্ রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
উত্তর: কেরালা
২৭. জ্যাক ডেলরস কোন্ দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: ফ্রান্সের
২৮. ডেলরস কমিশনের সভাপতি কে ছিলেন?
উত্তর: জ্যাক ডেলরস
২৯. "Each one teach one" স্লোগানটি কোন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল?
উত্তর: সমগ্র শিক্ষা অভিযান
৩০. সর্বশিক্ষা অভিযানের ব্রিজকোর্সের পাঠক্রমের নাম হলো -
উত্তর: সেতু পাঠক্রম
৩১. 'মিড-ডে মিল' কোন্ সাক্ষরতা কর্মসূচিতে চালু করা হয়?
উত্তর: সর্বশিক্ষা অভিযান
৩২. VEC-এর পুরো কথা হলো -
উত্তর: Village Education Committee
৩৩. সর্বশিক্ষা অভিযানের প্রকল্প ছিল -
উত্তর: 10 বছরের
৩৪. UNO-এর পুরো নাম হলো -
উত্তর: United Nations Organisation
৩৫. বঙ্গীয় প্রাথমিক শিক্ষা আইন পাস হয় -
উত্তর: 1930 সালে
৩৬. বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে কোন শ্রেণী পর্যন্ত বোঝায়?
উত্তর: অষ্টম শ্রেণী পর্যন্ত
৩৭. ইতিবাচক মনোবিজ্ঞানের বাস্তবায়নের অন্যতম পথিকৃৎ কে?
উত্তর: সেলিগম্যান
৩৮. 'The World of Education Today and Tomorrow'- পুস্তিকায় কোন্ উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
উত্তর: মানুষ হওয়ার শিক্ষা
৩৯. 'Learning to be Human' এটি কার প্রতিবেদন?
উত্তর: UNESCO
৪০. UNESCO কোন্ সময়ে স্থাপিত হয়?
উত্তর: ৪ নভেম্বর, ১৯৪৬
৪১. UNICEF-এর পুরো কথাটি হলো -
উত্তর: United Nations International Children's Emergency Fund
৪২. বয়স্কশিক্ষা বা কার্যকরি শিক্ষার অপর নাম কী?
উত্তর: সামাজিক শিক্ষা
৪৩. সাক্ষরতার দশক বলা হয় কোন্ সময়কে?
উত্তর: ১৯৯০-২০০০ খ্রি. কে
৪৪. 'সাক্ষরতা, সক্ষমতা, সচেতনতা' এই কথাটি কিসের সঙ্গে যুক্ত?
উত্তর: বয়স্কশিক্ষার সঙ্গে
৪৫. 'জানার জন্য শিক্ষা' বলতে কী বোঝায়?
উত্তর: অভিজ্ঞতার সঙ্গে সংযোগ সাধনের প্রক্রিয়া
৪৬. 'একত্রে বাঁচার শিক্ষা'-র একটি উদাহরণ হলো -
উত্তর: অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রদর্শন
৪৭. 'মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা' বলতে কী বোঝায়?
উত্তর: বিবেক, মনুষ্যত্ব ও নৈতিকতার বিকাশ
৪৮. ভারতবর্ষে 'Universalization of Elementary Education'-এর অর্থ কী?
উত্তর: প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সর্বজনীন শিক্ষা
৪৯. ১৯৪৯ সালে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ কোথায় বয়স্কশিক্ষার সম্মেলন করেছিল?
উত্তর: দিল্লিতে
৫০. UPE-এর পূর্ণরূপটি হলো -
উত্তর: Universal Primary Education
৫১. সংবিধানের কত তম সংশোধনীতে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার কথা বলা হয়েছে?
উত্তর: ৮৬ তম
৫২. সর্বজনীন প্রাথমিক শিক্ষার একটি প্রধান সমস্যা হলো -
উত্তর: প্রয়োজনীয় অর্থের অভাব
৫৩. নিরক্ষরতা দূরীকরণে ভারত সরকারের দুটি প্রধান কর্মসূচি হলো -
উত্তর: বয়স্কশিক্ষা ও সর্বশিক্ষা অভিযান
৫৪. NAEP-এর পুরো নাম হলো -
উত্তর: National Adult Education Programme
৫৫. NSS-এর পুরো নাম হলো -
উত্তর: National Service Scheme
৫৬. সর্বশিক্ষা অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো -
উত্তর: দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ
৫৭. বয়স্কশিক্ষা যখন পঠন, লিখন ও সাধারণ গণিতে সীমাবদ্ধ থাকে, তখন তাকে কী বলে?
উত্তর: 3R's
৫৮. প্রবহমান শিক্ষা বলতে কী বোঝায়?
উত্তর: একটি জীবনব্যাপী নিরন্তর শিক্ষা প্রক্রিয়া
৫৯. বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝায়?
উত্তর: ৬-১৪ বছর বয়সি শিশুদের অবৈতনিক শিক্ষা
৬০. ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণগুলি কী কী?
উত্তর: সুখ, আনন্দ, অনুপ্রেরণা এবং ভালোবাসা
৬১. 'বিশ্ব শান্তি দিবস' কবে পালন করা হয়?
উত্তর: ২১ সেপ্টেম্বর
৬২. UNESCO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ফ্রান্সের প্যারিসে
৬৩. সর্বশিক্ষা অভিযানে শিশুদের বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছে?
উত্তর: ৬-১৪ বছর
৬৪. UNESCO কত সালে প্রথম আন্তর্জাতিক কমিশন গঠন করেছিল?
উত্তর: ১৯৭১ খ্রি.
৬৫. DPEP-এর পুরো নাম হলো -
উত্তর: District Primary Education Programme
৬৬. প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণের মূল লক্ষ্যগুলি কী কী?
উত্তর: সমাজে ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা ও উৎপাদন বৃদ্ধি
৬৭. সকলের শিক্ষার অধিকার প্রথম স্বীকৃতি পায় কোথায়?
উত্তর: মানবাধিকার আইনে
৬৮. সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কী কী পদ্ধতি নেওয়া হয়েছে?
উত্তর: বয়স্কশিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ ও SSA
৬৯. জানার জন্য শিক্ষা কোন উপাদানগুলোর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে?
উত্তর: একাগ্রতা, স্মৃতিশক্তি এবং চিন্তনক্ষমতা
৭০. আন্তর্জাতিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার স্তম্ভগুলির সঠিক ক্রম হলো -
উত্তর: জানার, কর্মের, একত্রে বসবাসের ও মানুষ হওয়ার শিক্ষা
৭১. ইতিবাচক মনোবিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর: মার্টিন সেলিগম্যানকে
৭২. সেলিগম্যান প্রদত্ত 'PERMA' মডেলের উপাদানগুলির সঠিক ক্রম হলো -
উত্তর: ধনাত্মক প্রক্ষোভ-নিযুক্তি-সম্পর্ক-অর্থ-অভীষ্টপূরণ
৭৩. PERMA ডায়াগ্রামের শূন্যস্থানে (Meaning-এর পরে) সঠিক শব্দটি হলো -
উত্তর: Accomplishment
৭৪. প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য কী ছিল?
উত্তর: বিশুদ্ধ জ্ঞানলাভ
৭৫. ৪৬ তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: জেনেভায়
৭৬. 'কর্মের জন্য শিক্ষা' কথাটি প্রথম কোথায় বলা হয়েছে?
উত্তর: ডেলরস কমিশনে
৭৭. শিক্ষা ও সংস্কৃতি প্রসারের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা কোনটি?
উত্তর: UNESCO
৭৮. শিক্ষার বিশ্বায়নের ফলে বর্তমানে কী কী সুফল পাওয়া যাচ্ছে?
উত্তর: গুণগত মান বৃদ্ধি ও ব্যাপক প্রসার
৭৯. UNESCO কর্তৃক আয়োজিত বেলগ্রেড সম্মেলন কবে হয়েছিল?
উত্তর: ১৯৭৫ সালে
৮০. স্মৃতিশক্তির বিকাশসাধন শিক্ষার কোন্ স্তম্ভের অন্তর্গত?
উত্তর: জানার জন্য শিক্ষা
৮১. স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কী?
উত্তর: অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ
৮২. UNESCO-এর প্রধান কাজ কী?
উত্তর: শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের উন্নতি ঘটানো
৮৩. একত্রে বসবাসের জন্য শিক্ষার একটি মূল বৈশিষ্ট্য হলো -
উত্তর: পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা
৮৪. UNESCO-এর মতানুযায়ী ICT-এর লক্ষ্য কী?
উত্তর: তথ্য প্রক্রিয়াকরণ ও উন্নত যোগাযোগ প্রযুক্তি
৮৫. ডাকার সম্মেলনের মূল লক্ষ্য কী ছিল?
উত্তর: অবৈতনিক ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা
৮৬. সাক্ষরতা দেশের কোন্ সম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি সাহায্য করে?
উত্তর: বস্তুগত ও মানব সম্পদ
৮৭. সাক্ষরতার হারে ভারতে পশ্চিমবঙ্গের বর্তমান স্থান কত?
উত্তর: ২০তম
৮৮. EFA-এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর: Education For All
৮৯. প্রাথমিক শিক্ষা কবে ভারতে সাংবিধানিক স্বীকৃতি পায়?
উত্তর: ১৯৫০ খ্রিস্টাব্দে
৯০. আধুনিক বয়স্কশিক্ষা বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক সচেতনতা ও কার্যকরী দক্ষতা বৃদ্ধি
৯১. সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নে প্রধান বাধাগুলি কী কী?
উত্তর: দারিদ্র্য ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা
৯২. প্রবহমান শিক্ষা বা নিরন্তর শিক্ষার উদ্দেশ্য কী?
উত্তর: সচেতন নাগরিক তৈরি ও পরিবেশ উন্নয়ন
৯৩. MLL বলতে কী বোঝায়?
উত্তর: শিক্ষার্থীর অর্জিত ন্যূনতম শিক্ষার মান
৯৪. জাতীয় সাক্ষরতা কর্মসূচির প্রধান লক্ষ্য কী ছিল?
উত্তর: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন
৯৫. UEE-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর: Universalisation of Elementary Education
৯৬. ভারতে 'শিক্ষার অধিকার আইন' (RTE) কত সালে পাস হয়?
উত্তর: ২০০৯ সালে
৯৭. ডেলরস কমিশনে ভারতীয় সদস্য হিসেবে কে মনোনীত হয়েছিলেন?
উত্তর: ড. করণ সিং
৯৮. বয়স্ক শিক্ষার কর্মসূচিকে সফল করার মূল চাবিকাঠি কী?
উত্তর: প্রথাবহির্ভূত শিক্ষার প্রসার
৯৯. বয়স্কশিক্ষা কর্মসূচির জন্য নির্ধারিত বয়সসীমা কত?
উত্তর: ১৫ থেকে ৩৫ বছর
১০০. 'Learning to be' রিপোর্টটি কোন সংস্থা প্রকাশ করেছিল?
উত্তর: UNESCO
চতুর্থ অধ্যায়:সকলের জন্য শিক্ষা - গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর
📥 সম্পূর্ণ ১০০টি প্রশ্নের উত্তরসহ PDF PDF ডাউনলোড করতে ক্লিক করো
📢 লেটেস্ট আপডেট ও পরীক্ষার নোটিশ পেতে ফলো করো
Previous Next

نموذج الاتصال

🏠 Home 🎓 Madhyamik 📝️ semester 🖋️ Mock Test 📔 Buy Notes