উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের এডুকেশন (Education) পরীক্ষায় আধুনিক ভারতের শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা ইউনিট গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে গুরুত্বপূর্ণ টপিক ও সিলেবাস আলোচনা করা হলো।
একনজরে সূচিপত্র
- 1. HS Class 12 Semester-3 Education Suggestion: অধ্যায় ভিত্তিক সাজেশন
- অধ্যায় ১: স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশনসমূহ
- অধ্যায় ২: জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ এবং ২০২০
- অধ্যায় ৩: শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা
- অধ্যায় ৪: মহান শিক্ষাবিদগণ ও শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদান
- অধ্যায় ৫: ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশুদের শিক্ষা
- 2. WBCHSE HS 3rd Semester Education Suggestion PDF ডাউনলোড
সিলেবাস ও গুরুত্বপূর্ণ টপিক
| Group – A (২০ মার্কস) : আধুনিক ভারতে শিক্ষা | |
|---|---|
| ইউনিট | টপিক |
| Unit – I : স্বাধীনতা-উত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থা |
• বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯), মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২-৫৩), ভারতীয় শিক্ষা কমিশন (১৯৬৪-৬৬) – প্রধান সুপারিশসমূহ। • জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬ ও ২০২০ – মূল বৈশিষ্ট্য। • নারী শিক্ষা, তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), আর্থিকভাবে দুর্বল শ্রেণি (EWS) – সমস্যা ও সমান সুযোগ। |
| Unit – II : মহৎ শিক্ষাবিদগণ ও তাঁদের অবদান |
a) রবীন্দ্রনাথ ঠাকুর b) স্বামী বিবেকানন্দ c) মহাত্মা গান্ধী d) জঁ জাক রুশো (Jean-Jacques Rousseau) e) জন ডিউই (John Dewey) |
| Group – B (২০ মার্কস) : আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা | |
| Unit – I : অন্তর্ভুক্তিমূলক শিক্ষা (Inclusive Education) |
• ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা – অর্থ, ধারণা ও শ্রেণিবিভাগ। • দৃষ্টিহীন, শ্রবণপ্রতিবন্ধী, অটিজম, শেখার অক্ষমতা – বৈশিষ্ট্য ও শিক্ষাক্রম। • অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংস্থার ভূমিকা। |
| Unit – II : সবার জন্য শিক্ষা |
• ২১শ শতাব্দীর শিক্ষা – দেলর কমিশন, International Commission on the Futures of Education। • সবার জন্য শিক্ষা: ভারতের প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ। • আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা। |
প্রখ্যাত শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান (সম্পূর্ণ ৫৯টি প্রশ্নোত্তর)
১. 'মাতৃভাষাই মাতৃদুগ্ধ'- এটির প্রবক্তা হলেন-
উত্তর: রবীন্দ্রনাথ
২. 'শিক্ষাসত্র' কী?
উত্তর: গ্রামীণ বিদ্যালয়
৩. 'শিক্ষাসত্র' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রবীন্দ্রনাথ
৪. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত?
উত্তর: মাতৃভাষা
৫. স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হল-
উত্তর: চরিত্র গঠন
৬. "Education is the manifestation of the perfection already in man" – উক্তিটি কি সত্য?
উত্তর: সত্য
৭. কোন্ শিক্ষাবিদ 'মানুষ তৈরির শিক্ষা'-এর ওপর গুরুত্ব দিয়েছেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৮. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৯. 'নয়ি তালিম' শিক্ষার প্রবর্তক হলেন-
উত্তর: গান্ধীজি
১০. হস্তশিল্পকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন-
উত্তর: গান্ধীজি
১১. গান্ধীজি তাঁর শিক্ষণ-শিখন পদ্ধতিতে কোন নীতি প্রয়োগ করেছিলেন?
উত্তর: অনুবন্ধ নীতি
১২. বুনিয়াদি শিক্ষার পাঠ্যক্রম রচনার জন্য গঠিত কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর: জাকির হোসেন
১৩. বুনিয়াদি শিক্ষার স্তর কটি?
উত্তর: দুটি
১৪. ওয়ার্ধা পরিকল্পনা কী?
উত্তর: শিল্পকেন্দ্রিক স্বনির্ভর শিক্ষাব্যবস্থা সম্মেলন
১৫. শ্রীনিকেতন যাঁর বাস্তব শিক্ষাচিন্তার মূর্ত প্রতীক, তিনি হলেন-
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১৬. 'শিক্ষার বাহন', 'শিক্ষার হেরফের' গ্রন্থগুলির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৯২১ খ্রি.
১৮. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হল-
উত্তর: যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গড়ে
১৯. শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম স্থাপিত হয়-
উত্তর: ১৯০১ সালে
২০. কোন্ দিনটি যুব দিবস হিসেবে পালিত হয়?
উত্তর: ১২ জানুয়ারি
২১. 'বর্তমান ভারত' গ্রন্থের রচয়িতা হলেন-
উত্তর: বিবেকানন্দ
২২. 'Education is man making' - কথাটি কে বলেছেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ
২৩. স্বামী বিবেকানন্দের প্রদত্ত শিক্ষার সংজ্ঞাটি কী?
উত্তর: অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ
২৪. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৯৭ খ্রি.
২৫. "যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও, মানুষের সেবা করো" - উক্তিটি কার?
উত্তর: স্বামী বিবেকানন্দ
২৬. গান্ধীজির বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি কী?
উত্তর: হস্তশিল্প
২৭. নয়ি তালিম শিক্ষার অপর নাম কী?
উত্তর: বুনিয়াদি শিক্ষা
২৮. 'True Education' পুস্তকটির লেখক কে?
উত্তর: গান্ধীজি
২৯. স্বামী বিবেকানন্দ কোন দর্শনে বিশ্বাসী ছিলেন?
উত্তর: আদর্শবাদী ও মানবতাবাদী
৩০. "জাতি গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষিকা" - উক্তিটি কার?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৩১. বিবেকানন্দের মতে দেশের দুঃখ দূর করতে কী প্রয়োজন?
উত্তর: গণশিক্ষা
৩২. "God is Truth and Truth is God" - উক্তিটি কার?
উত্তর: গান্ধীজি
৩৩. গান্ধীজির বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: হরিজন পত্রিকা
৩৪. দার্শনিক রুশো ছিলেন একজন-
উত্তর: প্রকৃতিবাদী শিক্ষাবিদ
৩৫. রুশোর জীবনদর্শনের মূল তত্ত্ব কোন্ বইতে আছে?
উত্তর: Social Contract
৩৬. আধুনিক শিক্ষার জনক বলা হয়-
উত্তর: রুশো-কে
৩৭. জন ডিউই ছিলেন একজন-
উত্তর: প্রয়োগবাদী দার্শনিক
৩৮. 'Laboratory School' এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জন ডিউই
৩৯. 'বিদ্যালয় হবে সমাজের ক্ষুদ্র সংস্করণ'- কে বলেছেন?
উত্তর: ডিউই
৪০. 'Democracy and Education' গ্রন্থটি কার?
উত্তর: জন ডিউই
৪১. শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রবীন্দ্রনাথ
৪২. কোন্ প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
৪৩. রবীন্দ্রনাথের মতে শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ শিক্ষক কে?
উত্তর: প্রকৃতি
৪৪. ভারতীয় ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র স্থাপন করেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৪৫. শিক্ষার দ্বারা দেহ, মন ও আত্মার বিকাশ- এই সংজ্ঞাটি কার?
উত্তর: মহাত্মা গান্ধী
৪৬. বুনিয়াদি শিক্ষার ধারণার প্রস্তাব কে দেন?
উত্তর: মহাত্মা গান্ধী
৪৭. বুনিয়াদি শিক্ষার বৈশিষ্ট্য কী?
উত্তর: স্বনির্ভরতা ও কর্মভিত্তিক
৪৮. বুনিয়াদি শিক্ষার একটি সীমাবদ্ধতা কী?
উত্তর: অত্যধিক শিল্প নির্ভরতা
৪৯. 'এমিল' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: জঁ জ্যাক রুশো
৫০. রুশোর শিক্ষাগ্রহণের দর্শন কোন্ রচনায় বর্ণিত হয়েছে?
উত্তর: Emile
৫১. জন ডিউই-এর মতে বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকা কী হবে?
উত্তর: উপদেষ্টার
৫২. বিদ্যালয়ে শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলতে কী প্রয়োজন?
উত্তর: গণতান্ত্রিক অভিজ্ঞতা
৫৩. 'সর্বোদয় সমাজ' প্রতিষ্ঠার উদ্যোগ কে নিয়েছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী
৫৪. গান্ধীর মতে '3-H' হল-
উত্তর: Head, Hand and Heart
৫৫. গান্ধীজির জীবনদর্শনে প্রধান বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: অহিংসা
৫৬. গান্ধীজির মতে শিক্ষা হল-
উত্তর: মানুষ গড়া ও চরিত্রগঠন
৫৭. বুনিয়াদি শিক্ষায় কোন্ পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়?
উত্তর: অনুবন্ধ
৫৮. "শিক্ষা হল স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ" - কথাটি কে বলেছেন?
উত্তর: রুশো
৫৯. রুশো 'প্রকৃতি' শব্দটিকে কয়টি অর্থে ব্যাখ্যা করেছেন?
উত্তর: দুটি
অধ্যায়: প্রখ্যাত শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান (সম্পূর্ণ ৫৯টি)
📥 সম্পূর্ণ ১২০টি প্রশ্নের উত্তরসহ PDF
PDF ডাউনলোড করতে ক্লিক করো
📢 লেটেস্ট আপডেট ও পরীক্ষার নোটিশ পেতে ফলো করো